News71.com
 Bangladesh
 11 Dec 18, 06:56 AM
 189           
 0
 11 Dec 18, 06:56 AM

প্রাথমিক শিক্ষার উন্নয়নে বাংলাদেশকে ৩৭ কোটি টাকা অনুদান দিচ্ছে জাইকা  

প্রাথমিক শিক্ষার উন্নয়নে বাংলাদেশকে ৩৭ কোটি টাকা অনুদান দিচ্ছে জাইকা   

নিউজ ডেস্কঃ প্রাথমিক শিক্ষার উন্নয়নে বাংলাদেশকে প্রায় ৩৭ কোটি টাকা অনুদান দিচ্ছে জাপান আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (জাইকা)। এ বিষয়ে গতকাল সোমবার রাজধানীর শেরে বাংলানগরে এনইসি সম্মেলন কক্ষে জাপান ও বাংলাদেশের মধ্যে বিনিময় নোট ও অনুদান চুক্তি স্বাক্ষর হয়েছে।

চুক্তিতে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মনোয়ার আহমেদ এবং জাপান সরকারের পক্ষে ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত হিরোয়াসু ইজুমি ও জাইকার চিফ রিপ্রেজেন্টেটিভ হিতোশি হিরতা স্বাক্ষর করেন।অনুদানের এই অর্থ 'দ্য ফোর্থ প্রাইমারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম শীর্ষক প্রকল্প বাস্তবায়নে ব্যয় করা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন