News71.com
 Bangladesh
 11 Dec 18, 06:03 AM
 119           
 0
 11 Dec 18, 06:03 AM

গোপালগঞ্জে নৌকা প্রতীক নিয়ে শেখ সেলিম ও ফারুক খানের পক্ষে প্রচার প্রচারণা শুরু।

গোপালগঞ্জে নৌকা প্রতীক নিয়ে শেখ সেলিম ও ফারুক খানের পক্ষে প্রচার প্রচারণা শুরু।

নিউজ ডেস্কঃ প্রতীক বরাদ্দের পর গোপালগঞ্জ শহরে নৌকার পক্ষে শোডাউন করেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা। গতকাল সোমবার রাতে শহরের বেদগ্রাম পেট্রোল পাম্প এলাকা থেকে গোপালগঞ্জ ২ আসনের প্রার্থী শেখ ফজলুল করিম সেলিমের পক্ষে একটি মিছিল বের করা হয়। মিছিল থেকে শেখ সেলিমকে নৌকা মার্কায় ভোট দেওয়ার শ্লোগান দেয়া হয়। পরে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। সেখানে জেলা পরিষদের সদস্য ও জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শেখ সাহাবুদ্দিন হিটুর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গোপালগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রনি হোসেন কালু,কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক নিউটন মোল্লা,শহর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নীতিশ রায়,ছাত্রলীগ নেতা জাহিদ মুন্সি প্রমুখ বক্তব্য রাখেন। অপরদিকে,গোপালগঞ্জ ১ আসনে লে. কর্নেল অব. মুহাম্মদ ফারুক খানের পক্ষে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহবান জানিয়ে বর্তমান সড়কের উন্নয়নে প্রচার লিফলেট বিতরণ করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন