
নিউজ ডেস্কঃ নাসিক সিদ্ধিরগঞ্জে একযোগে ১০টি ওয়ার্ড এলাকায় এমপি শামীম ওসমানের জন্য নৌকা প্রতীকে ভোট চেয়ে মিছিল বের করা হয়েছে। প্রতিটি ভোট কেন্দ্রভিত্তিক নির্বাচন পরিচালনা কমিটির নেতৃবৃন্দ বাদ্যযন্ত্র নিয়ে এ মিছিল বের করে। আজ সোমবার বিকাল ৪টা ১৫ মিনিটে একযোগে ১০টি ওয়ার্ড এলাকার ৬১টি ভোট কেন্দ্রভিত্তিক নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এ মিছিল বের করে। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি আব্দুল মতিন মাষ্টার,সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগ সভাপতি মজিবুর রহমান,সাধারণ সম্পাদক ইয়াছিন মিয়া,
প্রচার সম্পাদক তাজিম বাবু,জেলা ছাত্রলীগের সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক ও নাসিক ৪নং ওয়ার্ড কাউন্সিলর আরিফুল হক হাসান,নাসিক ১০ নং কাউন্সিলর ইফতেখার আলম খোকন,নাসিক ৩ নং কাউন্সিলর শাহজালাল বাদল,সিদ্ধিরগঞ্জ আদমজী আঞ্চলিক শ্রমিক লীগের সভাপতি আব্দুস সামাদ বেপারী,সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আমিনুল হক ভূইয়া রাজু,১০নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি কাজী আমির হোসেন,নারায়ণগঞ্জ জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশন সভাপতি সিরাজুল ইসলাম মন্ডল,আওয়ামী লীগ নেতা মাহবুব হোসেন,সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগ নেতা যুবলীগ নেতা মোঃ ফারুক,হুমায়ুন কবির,নারায়ণগঞ্জ জেলা যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক শারমিন শাকিল মেঘলা,জেলা যুব মহিলা লীগ নেত্রী চম্পা ভূইয়া ও মাহমুদা আক্তারসহ স্থানীয় নেতৃবৃন্দ।