News71.com
 Bangladesh
 10 Dec 18, 10:39 AM
 162           
 0
 10 Dec 18, 10:39 AM

১২ ডিসেম্বর থেকে নির্বাচনী প্রচারণা শুরু করবেন প্রধানমন্ত্রী।।জাহাঙ্গীর কবির নানক  

১২ ডিসেম্বর থেকে নির্বাচনী প্রচারণা শুরু করবেন প্রধানমন্ত্রী।।জাহাঙ্গীর কবির নানক   

নিউজ ডেস্কঃ ১২ ডিসেম্বর বুধবার থেকে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনী প্রচারণা শুরু করবেন বলে জানিয়েছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক। তিনি বলেছেন, আগামী বুধবার সকালে তিনি শেখ হাসিনা সড়ক পথে গোপালগঞ্জের টুঙ্গীপাড়া যাবেন। সেখানে জাতির জনক বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর নির্বাচনী প্রচারণার কাজ শুরু করবেন। আজ সোমবার দুপুরে রাজধানীর ধানমন্ডিরতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নানক এসব কথা জানান।

জাহাঙ্গীর কবির নানক বলেন, বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে বুধবার সকালে নিজ এলাকায় একটি জনসভা করবেন আওয়ামী লীগ সভাপতি। দুপুরে কোটালীপাড়ায় আরেকটি জনসভায় অংশ নেবেন। এরপর থেকে নির্বাচনী প্রচারের কাজে দেশের বিভিন্ন জায়গায় যাবেন তিনি। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে জাহাঙ্গীর কবির নানক বলেন, আমরা চাই বিএনপি নির্বাচনে থাকুক, তারা সরে যাক এটা চাই না। তবে নির্বাচনে তারা জনগণের ভোট পাবে না এবং নিশ্চিত পরাজয় জেনেই নির্বাচন বানচালের জন্য নাশকতার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এসময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও বিএম মোজাম্মেল হক, তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন উপস্থিত ছিলেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন