News71.com
 Bangladesh
 10 Dec 18, 07:25 AM
 196           
 0
 10 Dec 18, 07:25 AM

আজ রাতেই চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন জাপা চেয়ারম্যান এরশাদ॥

আজ রাতেই চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন জাপা চেয়ারম্যান এরশাদ॥

নিউজ ডেস্কঃ চিকিৎসার জন্য আজ রাতেই সিঙ্গাপুর যাচ্ছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। সরকারি অনুমোদনের (জিও) অপেক্ষায় প্রহর গুনছিলেন তিনি। অনুমোদন পাওয়ায় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন বাবলুকে নিয়ে সিঙ্গাপুর যাচ্ছেন এরশাদ। আজ সোমবার রাত ১০টা ৪৫ মিনিটে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছাড়বেন জাপা চেয়ারম্যান। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন এরশাদের একান্ত সচিব ও পার্টির প্রেসিডিয়াম সদস্য মেজর (অব.) খালেদ আখতার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন