
নিউজ ডেস্কঃ একাদশ সংসদ নির্বাচনে বিকল্পধারার ২৩ জন প্রার্থী নির্বাচনের মাঠে রয়েছেন। এর মধ্যে বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান লক্ষ্মীপুর-৪, প্রেসিডিয়াম সদস্য ও যুক্তফ্রন্টের মুখপাত্র মাহী বদরুদ্দোজা চৌধুরী মুন্সীগঞ্জ-১, প্রেসিডিয়াম সদস্য এম এম শাহীন মৌলভীবাজার-২ আসনে মহাজোটের প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে এবং বিকল্পধারার বাকি ২০ জন প্রার্থী কুলা প্রতীক নিয়ে লড়বেন উন্মুক্ত আসনে।
উন্মুক্ত আসনে কুলা প্রতীক নিয়ে যারা লড়বেন তাদের তালিকা:-
দিনাজপুর-২. মো. আশরাফুল ইসলাম, রংপুর-২, ইঞ্জি. হারুন-অর-রশিদ তালুকদার, কুড়িগ্রাম-২, আবুল বাশার, রাজশাহী-৩ মো. মনিরুজ্জামান, নাটোর-৩ মনজুর আলম হাসু, সাতক্ষীরা-৪ এইচ এম গোলাম রেজা, যশোর-৪ এম নাজিমউদ্দিন আল আজাদ, যশোর-৩ মারুফ হোসেন কাজল, বরিশাল-৩ মো. এনায়েত কবির, টাঙ্গাইল-২ মুনিরুল ইসলাম, মানিকগঞ্জ-২ গোলাম সারোয়ার মিলন, ঢাকা-৪ কবির হোসেন, ঢাকা-১৩ মো. মাহবুবুর রহমান, মুক্তিযোদ্ধা যুব কমান্ড, ঢাকা-১৫ এইচ এম গোলাম রেজা, ঢাকা-১৭, একে. এম সাইফুর রশিদ, ঢাকা-১৯ আইনুল হক, সিলেট-৬ শমসের মবিন চৌধুরী, কুমিল্লা ১১ মাওলানা শামছুল হক জেহাদী, নোয়াখালী-১ ব্যারিস্টার ওমর ফারুক, কক্সবাজার-২ মেজর (অব.) শাহেদ সরওয়ার।