
নিউজ ডেস্কঃ সকল প্রকার সরকারি চাকরিতে ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে। এখন থেকে সকল শ্রেণির সরকারি চাকরিতে প্রবেশের সময় বিদ্যমান অন্যান্য ব্যবস্থার সঙ্গে ডোপ টেস্ট বাধ্যতামূলক করার নির্দেশনা জারি করা হয়েছে। আজ ৯ ডিসেম্বর রবিবার স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (প্রশাসন) ডা. আবুল কালাম আজাদ স্বাক্ষরিত একটি পরিপত্র জারি হয়।
পরিপত্রে বলা হয়, সকল শ্রেণির সরকারি চাকরিতে প্রবেশের সময় বিদ্যমান অন্যান্য ব্যবস্থার সঙ্গে ডোপ টেস্ট অন্তর্ভুক্ত করে এবং প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে প্রতিবেদন পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) এর কাছে পাঠাতে হবে। প্রতি বছর সরকারি প্রতিষ্ঠানে হাজার হাজার তরুণ-তরুণী চাকরিতে প্রবেশ করছে। চাকরির ক্ষেত্রে লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা নেওয়া হতো। কিন্ত এখন থেকে ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হলো। ফলে বিভিন্ন প্রকার নেষায় আসক্তদের সরকারি চাকুরীতে প্রবেশের পথ সম্পূর্ণরূপে বন্ধ হবে। যার ফলে সরকারি চাকুরী করতে আগ্রহী শিক্ষার্থীদের মধ্যে নেষার প্রবনতা অনেকাংশেই কমে যাবে।