News71.com
 Bangladesh
 09 Dec 18, 07:40 AM
 159           
 0
 09 Dec 18, 07:40 AM

বিশ্ব পাসপোর্ট র‍্যাংকিংয়ে ৮৭ নম্বরে বাংলাদেশ  

বিশ্ব পাসপোর্ট র‍্যাংকিংয়ে ৮৭ নম্বরে বাংলাদেশ   

নিউজ ডেস্কঃ আন্তর্জাতিক ভ্রমণে পাসপোর্ট খুব গুরুত্বপূর্ণ। অন্য দেশে প্রবেশে মূল চাবি হিসেবে কাজ করে এটাই। কোনও ব্যক্তি ভিসা ছাড়াই কত দেশে যেতে পারেন তার ওপর পাসপোর্টের ক্ষমতা পরিমাপ করা হয়। কিন্তু বিশ্ব পাসপোর্ট র্যাংকিংয়ে গত বছরের চেয়ে আরও নাজুক অবস্থানে নেমেছে বাংলাদেশ। ভিসামুক্ত যাতায়াত, অন-অ্যারাইভাল ভিসা ও ভিসা আবশ্যক এই তিনটি দিক বিবেচনা করে ২০১৮ সালের গ্লোবাল পাসপোর্ট পাওয়ার র্যাংকে ৮৭ নম্বরে রয়েছে বাংলাদেশিরা। আজ রবিবার বিশ্ব আর্থিক উপদেষ্টা সংস্থা অ্যারটন ক্যাপিটালের পাসপোর্ট ইনডেক্সে এই তথ্য প্রকাশ করেছে। বাংলাদেশের পাসপোর্টধারীরা মাত্র ১৮টি দেশে ভিসা ছাড়া যেতে পারেন।

এছাড়া ২৫টি দেশে বাংলাদেশি নাগরিকদের জন্য অন-অ্যারাইভাল ভিসা ব্যবস্থা রয়েছে। আর ১৫৫টি দেশে শুধু পাসপোর্ট থাকলেই বাংলাদেশি নাগরিকরা যেতে পারেন না, তাতে ভিসাও থাকতে হয়। র্যাংকিংয়ে বাংলাদেশের নিচে আছে যথাক্রমে ইরান ও সুদান, ইয়েমেন, সোমালিয়া, সিরিয়া, পাকিস্তান, ইরাক ও আফগানিস্তান। সবার নিচে অর্থাৎ ৯৪ নম্বরে রয়েছে আফগানিস্তান। এই দেশের পাসপোর্ট সবচেয়ে দুর্বল। অবশ্য পৃথক পাসপোর্ট পাওয়ার র্যাংকে রাখা ১৯৯টি দেশের মধ্যে বাংলাদেশি পাসপোর্টের অবস্থান ১৯১ নম্বরে। পাসপোর্ট ইনডেক্স র্যাংকিংয়ে ২০১৮ সালে সংযুক্ত আরব আমিরাতের পাসপোর্ট বিশ্বে সবচেয়ে ক্ষমতাধর স্বীকৃতি পেয়েছে। মধ্যপ্রাচ্যের দেশটির পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই ১৬৭টি দেশে যেতে পারেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন