News71.com
 Bangladesh
 08 Dec 18, 03:37 PM
 202           
 0
 08 Dec 18, 03:37 PM

উন্নত জীবন ব্যবস্থায় এগিয়ে যাচ্ছে বাংলাদেশের মানুষ॥ দীপু মনি  

উন্নত জীবন ব্যবস্থায় এগিয়ে যাচ্ছে বাংলাদেশের মানুষ॥ দীপু মনি   

নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বাংলাদেশ এখন জনগণের মৌলিক চাহিদা পূরণ করে তাদের উন্নত জীবন ব্যবস্থায় এগিয়ে যাচ্ছে। আজ শনিবার চাঁদপুর মুক্ত দিবস ও মুক্তিযুদ্ধের বিজয় মেলা উপলক্ষে হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।


দীপু মনি বলেন, মুক্তিযোদ্ধারা নিজের চিন্তা-চেতনায় দিয়ে জীবন বাঁজিরেখে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন। তারা গাজী হয়ে ফিরে এসেছেন। আজ তারা উপলব্ধি করতে পারছেন যে মুক্তিযুদ্ধের স্বপক্ষের সরকারই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে সফল হচ্ছে। একই সঙ্গে মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয়ভাবে সম্মাননা ও বিভিন্ন সুযোগ-সুবিধা বৃদ্ধি করে যাচ্ছেন। মেলা উদ্বোধনের প্রাক্কালে মুক্তি স্মৃতিসৌধ অঙ্গীকার’র পাদদেশে জাতীয় পতাকা উত্তোলন, পুষ্পস্তবক অর্পণ এবং মেলা গেইটে পুষ্পমাল্য কেটে মুক্তিযুদ্ধের বিজয় মেলা উদ্বোধন করেন দীপু মনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন