News71.com
 Bangladesh
 08 Dec 18, 03:37 PM
 181           
 0
 08 Dec 18, 03:37 PM

কৃষক শ্রমিক জনতা লীগকে দুইটি ও কল্যাণ পার্টিকে একটি আসন দিয়েছে বিএনপি

কৃষক শ্রমিক জনতা লীগকে দুইটি ও কল্যাণ পার্টিকে একটি আসন দিয়েছে বিএনপি

নিউজ ডেস্কঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের শরিক দল কৃষক শ্রমিক জনতা লীগকে দুই আসনে ছাড় দিয়েছে বিএনপি। আজ শনিবার বিকেলে ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের মাইকে এ ঘোষণা দেয়া হয়। বঙ্গবীর কাদের সিদ্দিকীর দলের পক্ষ হয়ে লড়বেন তার মেয়ে ব্যারিস্টার কুঁড়ি সিদ্দিকী (টাঙ্গাইল-৮)। অপর আসনটি টাঙ্গাইল-৪। এ আসনে কৃষক শ্রমিক জনতা লীগ থেকে দু’জন প্রার্থী আছেন। একজন কাদের সিদ্দিকীর ভাই আজাদ সিদ্দিকী অপরজন ইঞ্জিনিয়ার লিয়াকত আলী। এদের মধ্যে যেকোনো একজন ধানের শীষ প্রতীক পাবেন। এটা আগামীকাল সিদ্ধান্ত হবে। অন্যদিকে বিএনপি থেকে একটি আসন পেয়েছে ২০ দলীয় জোটের অন্যতম শরিক বাংলাদেশ কল্যাণ পার্টি। চট্টগ্রাম-৫ আসনটি কল্যাণ পার্টির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ মুহাম্মদ ইবরাহিমকে দেয়া হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন