News71.com
 Bangladesh
 08 Dec 18, 02:18 PM
 181           
 0
 08 Dec 18, 02:18 PM

তাবলিগের সংঘর্ষের ঘটনায় দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে ।। স্বরাষ্ট্রমন্ত্রী  

তাবলিগের সংঘর্ষের ঘটনায় দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে ।। স্বরাষ্ট্রমন্ত্রী   

নিউজ ডেস্কঃ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘তাবলিগ জামাতে নজিরবিহীন সংঘর্ষ ও হত্যাকাণ্ডের ঘটনায় দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আসন্ন জাতীয় নির্বাচন শেষে দু’পক্ষের বৈঠকের মাধ্যমে এ সমস্যা নিরসন করা হবে। সেই সঙ্গে পুনরায় বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে।’ আজ শনিবার বিকেলে টঙ্গীর তুরাগ পাড়ে বিশ্ব ইজতেমা ময়দান পরিদর্শন ও আহত আলেম ওলামাদের সঙ্গে আলাপ শেষে তিনি এসব কথা বলেন ।

তিনি বলেন, ‘তাবলিগ অনুসারীদের দু’পক্ষের সংঘর্ষের ঘটনা খুবই দুঃখজনক।এটা আমরা কখনোই আশা করিনি। ইজতেমা ময়দানে সবাই আল্লার ইবাদতের জন্য আসেন। এখানে এসে সংঘর্ষে লিপ্ত হওয়া মোটেই ঠিক নয়। এ ঘটনায় পৃথক ৩টি মামলা দায়ের করা হয়েছে।’ এ সময় উপস্থিত ছিলেন- স্থানীয় সাংসদ জাহিদ আহসান রাসেল, গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম, পুলিশ মহা-পরিদর্শক জাবেদ পাটোয়ারী, র্যাবের মহা-পরিচালক বেনজির আহম্মেদ, গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মোহাম্মদ হুমায়ূন কবির, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ওয়াই এম বেলালুর রহমান, ডিসি (জিএমপি) শরিফুর রহমান, মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, টঙ্গী পশ্চিম থানার (ওসি) এমদাদুল হক, তাবলিগের মুরব্বি ডা. শাহবুদ্দিন, মাওলানা মাজাহার প্রমুখ ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন