News71.com
 Bangladesh
 08 Dec 18, 02:18 PM
 201           
 0
 08 Dec 18, 02:18 PM

গণফোরামকে ৭টি ও জেএসডি-নাগরিক ঐক্য-এলডিপিকে ১৫টি আসন দিয়েছে বিএনপি

গণফোরামকে ৭টি ও জেএসডি-নাগরিক ঐক্য-এলডিপিকে ১৫টি আসন দিয়েছে বিএনপি

নিউজ ডেস্কঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্ট আহ্বায়ন ড. কামাল হোসেনের দল গণফোরামকে ৭টি আসনে ছাড় দিয়েছে বিএনপি। আজ শনিবার বিকালে ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের মাইকে এ ঘোষণা দেয়া হয়। গণফোরামের প্রার্থীরা হলেন, ঢাকা-৬ আসনে সুব্রত চৌধুরী, ঢাকা-৭ আসনে মোস্তফা মহসিন মন্টু, ময়মনসিংহ-৮ আসনে এএইচএম খালিকুজ্জামান, হবিগঞ্জ-২ আসনে রেজা কিবরিয়া, পাবনা-১ আসনে অধ্যাপক আবু সাইদ, কুড়িগ্রাম-৫ আসনে আমছা আমিন, মৌলভীবাজার-২ সুলতান মনসুর। এছাড়া মাহমুদুর রহমান মান্নার নাগরিক ঐক্য, আ স ম রবের জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) ও অলি আহমেদের দল এলডিপিকে ৫টি করে আসন দিয়েছে বিএনপি।


জেএসডির মনোনয়নপ্রাপ্তরা হলেন-লক্ষ্মীপুর-৪ আসনে আ স ম আব্দুর রব, কুমিল্লা-৪ আসনে আব্দুল মালেক রতন ও ঢাকা-১৮ আসনে শহিদুল উদ্দিন মাহমুদ স্বপন, শরিয়তপুর-১ আসনে নূরুল ইসলাম। কিশোরগঞ্জ-৩ আসনেও জেএসডির প্রার্থী লড়বেন বলে জানানো হয়েছে। তবে তার নাম ঘোষণা করা হয়নি। জেএসডির প্রার্থীরাও ধানের শীষ প্রতীকে লড়বেন। নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বগুড়া-২ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করবেন। এছাড়া দলটির হয়ে নারায়ণগঞ্জ-৫ আসনে এসএম আকরাম, রংপুর-৫ মোফাখখারুল ইসলাম নবাব, রংপুর-১ শাহ মো. রহমতউল্লাহ ও বরিশাল–৪ কে এম নুরুর রহমান ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন। অলি আহমেদের এলডিপির আসনগুলো হলো, চট্টগ্রাম-১৪ আসনে অলি আহমেদ, কুমিল্লা-৭ আসনে রেদুয়ান আহমেদ, লক্ষ্মীপুর-১ শাহাদত হোসেন সেলিম, চট্টগ্রাম-৭ আসনে নুরুল আলমও ময়মনসিংহ-১০ আসনে সৈয়দ মাহবুব মোর্শেদ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন