
নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেছেন, লন্ডনে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে দেশবিরোধী ষড়যন্ত্র করছেন তারেক রহমান। আজ শনিবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
ষড়যন্ত্রের কারণে নির্বাচনী কার্যক্রমে সতর্কতা অবলম্বন করা হবে জানিয়ে জাহাঙ্গীর কবির নানক বলেন, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশে যখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে, ঠিক তখনি আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, লন্ডনে বসে দণ্ডপ্রাপ্ত তারেক রহমান পাকিস্তানি গোয়েন্দা সংস্থার (আইএসআই) ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে সন্ত্রাসী ও ব্যর্থ রাষ্ট্র হিসেবে চিহ্নিত করে সন্ত্রাসী ও অরাজকতার সৃষ্টি সুগভীর ষড়যন্ত্রের পাঁয়তারা করছেন। এজন্য আমরা সর্তকতার সঙ্গে নির্বাচনী কার্যাক্রম পরিচালন করব।