News71.com
 Bangladesh
 06 Dec 18, 11:45 AM
 217           
 0
 06 Dec 18, 11:45 AM

আসন্ন নির্বাচন ও বিশ্ব ইজতেমাকে সামনে রেখে গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন  

আসন্ন নির্বাচন ও বিশ্ব ইজতেমাকে সামনে রেখে গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন   

নিউজ ডেস্কঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচন ও বিশ্ব ইজতেমাকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গাজীপুরে ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল থেকে গাজীপুরের বিভিন্নস্থানে বিজিবি সদস্যদের টহল দিতে দেখা যায়।

গাজীপুর জেলা প্রশাসক ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর বলেন, গাজীপুর শিল্প সমৃদ্ধ জেলা। এখানে দেশের বিভিন্ন জায়গা থেকে এসে হাজার হাজার মানুষ বসবাস করছে। তাই সামনে একাদশ জাতীয় সংসদ নির্বাচন ও বিশ্ব ইজতেমা এবং পোশাক শ্রমিক অসন্তোষসহ সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলাটিতে ১০ প্লাটুন (২০০) বিজিবি মোতায়েন করা হয়েছে। নির্বাচনের পরিবেশ বজায় রাখতে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের প্রয়োজনে এখানে আরও বিজিবি মোতায়েন করা হবে। তবে এখন পর্যন্ত নির্বাচনকে কেন্দ্র করে গাজীপুরের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি- উল্লেখ করেন হুমায়ূন কবীর।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন