News71.com
 Bangladesh
 06 Dec 18, 05:07 AM
 462           
 0
 06 Dec 18, 05:07 AM

খালেদা জিয়ার উপদেষ্টা জাফরুল হাসানকে গ্রেফতার করেছে পুলিশ ।।

খালেদা জিয়ার উপদেষ্টা জাফরুল হাসানকে গ্রেফতার করেছে পুলিশ ।।

নিউজ ডেস্কঃ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জাতীয়তাবাদী শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক জাফরুল হাসানকে গতকাল বুধবার রাজধানীর শ্যামলীর নিজ বাসভবন থেকে গ্রেফতার করেছে পুলিশ। জাফরুল হাসানকে গ্রেফতারে নিন্দা জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর । এক বিবৃতিতে তিনি বলেন, জাফরুল হাসান বর্তমানে দুরারোগ্য ব্যাধি ক্যানসারে আক্রান্ত হয়ে ভীষণ অসুস্থ আছেন। আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেফতারের মধ্য দিয়ে প্রমাণ করল আওয়ামী সরকার মনুষ্যত্বহীন সরকার। এই সরকারের সব ঘৃণ্য আচরণে এটি অত্যন্ত সুস্পষ্ট যে, তারা মানবতাবোধ, সহমর্মিতা, বিবেক সবকিছুই বিসর্জন দিয়েছে। অবিলম্বে জাফরুল হাসানের মুক্তি দাবি করে তিনি আরও বলেন, দেশের মানুষকে ভীত-সন্ত্রস্ত রাখতে বিএনপিসহ বিরোধীদলীয় নেতাকর্মীদের ওপর ভয়াবহ জুলুম-নির্যাতন অব্যাহত রেখেছে সরকার ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন