News71.com
 Bangladesh
 06 Dec 18, 04:26 AM
 166           
 0
 06 Dec 18, 04:26 AM

আগামী তিনদিনের মধ্যেই ঐক্যফ্রন্টের নির্বাচনী ইশতেহার ঘোষণা হবে॥ড. কামাল  

আগামী তিনদিনের মধ্যেই ঐক্যফ্রন্টের নির্বাচনী ইশতেহার ঘোষণা হবে॥ড. কামাল   

নিউজ ডেস্কঃ আগামী তিনদিনের মধ্যে জাতীয় ঐক্যফ্রন্টের নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হবে বলে জানিয়েছেন ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন। নির্বাচন সুষ্ঠু করতে জনগণকে পাহারাদার হতে হবে বলে মন্তব্য করে তিনি বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এ নির্বাচন সুষ্ঠু করার মাধ্যমে জনগণ রাষ্ট্রের মালিকানা ফিরে পাবে। আজ বুধবার বিকেলে ঐক্যফ্রন্টের নতুন কার্যালয়ের উদ্বোধন শেষে এসব কথা বলেন ড. কামাল। তিনি বলেন, নির্বাচনী আইন লঙ্ঘন হচ্ছে। পুলিশ এসে বিরোধী প্রার্থীকে ধরে নিয়ে যাচ্ছে। ভোট চুরি ও নির্বাচনী আইন গণমাধ্যমকে জাতির সামনে তুলে ধরতে হবে।


নির্বাচনের পক্ষে জনমত তৈরি হয়েছে জানিয়ে ড. কামাল হোসেন বলেন, ১৪ সালে যেনতেন নির্বাচন করে আওয়ামী লীগ ৫ বছর ক্ষমতা ভোগ করেছে। কথা ছিল মধ্যবর্তী নির্বাচনের। কিন্তু তা তারা দেয়নি। সরকার আবারও যেনতেন নির্বাচন করার পাঁয়তারা করছে অভিযোগ করে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা আরো বলেন, সাংবাদিকরাও অবাধ নির্বাচনের পাহারাদার হিসেবে ভূমিকা রাখতে পারেন। যখনই আমরা নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নিলাম, তখন থেকেই আওয়ামী লীগ অনিশ্চয়তার মধ্যে পড়ে যায়। ঐক্যফ্রন্টের পক্ষ থেকে একক ইশতেহার ঘোষণা করা হবে জানিয়ে ড. কামাল হোসেন বলেন, আগামী ৮ ডিসেম্বরের মধ্যে ইশতেহার ঘোষণা করা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন