News71.com
 Bangladesh
 05 Dec 18, 06:02 AM
 224           
 0
 05 Dec 18, 06:02 AM

ইলেক্টোরাল সদস্যদের আরও সক্রিয় হতে হবে।।সিইসি

ইলেক্টোরাল সদস্যদের আরও সক্রিয় হতে হবে।।সিইসি

নিউজ ডেস্কঃ নির্বাচন নিয়ে ইলেক্টোরাল ইনকোয়ারি কমিটির সদস্যদের যে দায়িত্বি রয়েছে, সেটা সুন্দরভাবে পালন করতে হবে। এছাড়া কমিশনের অর্পিত এ দায়িত্ব পালনে তাদের আরও সক্রিয় হতে হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা। আজ বুধবার সকাল পৌনে ১১টার দিকে নির্বাচন কমিশন সচিবালয়ে ইলেক্টোরাল ইনকোয়ারি কমিটির সদস্যদের ব্রিফ অনুষ্ঠানের উদ্বোধনীতে তিনি এ কথা জানান।


এসময় তিনি ইলেক্টোরাল কমিটির সদস্যদের উদ্দেশে সিইসি বলেন, ভোটগ্রহণের সময় ভোটারদের থেকে যেকোনো অভিযোগ আসলে, সেটা সুষ্ঠুভাবে দেখতে হবে আপনাদের। এছাড়া যে দায়িত্ব রয়েছে আপনাদের কাছে দেওয়া, সেটা পালনে সব সময় সজাগ থাকতে হবে। সেজন্য আপনাদের আরও সক্রিয় হওয়া জরুরি। আশা করি আপনাদের মাধ্যমে নির্বাচন কমিশন প্রয়োজনীয় সহায়তা পাবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন