News71.com
 Bangladesh
 04 Dec 18, 07:13 PM
 222           
 0
 04 Dec 18, 07:13 PM

রাজনীতি থেকে অবসরে যাচ্ছি কিন্তু বিদায় নিচ্ছি না॥অর্থমন্ত্রী মুহিত

রাজনীতি থেকে অবসরে যাচ্ছি কিন্তু বিদায় নিচ্ছি না॥অর্থমন্ত্রী মুহিত

নিউজ ডেস্কঃ রাজনীতি থেকে অবসরে যাওয়া প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, হ্যাঁ আমি অবসরে যাচ্ছি,কিন্তু অবসর মানেই বিদায় না। রেগুলার রুটিন মাফিক কাজগুলো হয়তো থাকবে না। তবে আমি আপনাদের সঙ্গে আছি। আজরাইল না আসা পর্যন্ত আমাকে বিদায় করা যাবে না।


আজ মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে আবুল মাল আবদুল মুহিত এ কথা বলেন। বাংলাদেশের পুঁজিবাজারে উল্লেখযোগ্য অবদান রাখার জন্য তাকে এ সংবর্ধনা দেওয়া হয়। এসময় আবুল মাল আবদুল মুহিত বলেন,আওয়ামী লীগ সরকার দারিদ্র্য বিমোচনে সব থেকে বেশি গুরুত্ব দিয়েছে। এবারও দারিদ্র্য বিমোচন আমাদের প্রধান অগ্রাধিকার থাকবে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহারে আপনারা বিষয়টি দেখতে পাবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন