News71.com
 Bangladesh
 02 Dec 18, 12:27 PM
 276           
 0
 02 Dec 18, 12:27 PM

সিলেটে জাতীয় পার্টির এমপি’র গাড়ীতে হামলা॥আত্মরক্ষার্থে পাল্টা গুলি  

সিলেটে জাতীয় পার্টির এমপি’র গাড়ীতে হামলা॥আত্মরক্ষার্থে পাল্টা গুলি   

নিউজ ডেস্কঃ সিলেট ২ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ইয়াহইয়া চৌধুরী এহিয়ার গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। গত শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে সিলেটের ওসমানীনগর উপজেলার বুরুঙ্গা এলাকায় তার গাড়িতে হামলা চালায় দুর্বৃত্তরা। এ ঘটনায় সাংসদ এহিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। হামলার সময় আত্মরক্ষার্থে এহিয়াও গুলি ছুঁড়েন। সাংসদ ইয়াহইয়া চৌধুরী এহিয়া জানান,রাতে তিনি তার নির্বাচনী এলাকা ওসমানীনগর থেকে সিলেট নগরীর বাসায় ফিরছিলেন। ওসমানীনগরের বুরুঙ্গা এলাকায় আসার পর তার গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তরা ইটপাটকেল নিক্ষেপ করে।

 

ইটপাটকেল তার গাড়িতে লাগলে তিনি আত্মরক্ষার্থে ১০ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়েন। পরে তিনি থানায় গিয়ে সাধারণ ডায়েরি করেন।ওসমানীনগর থানার ওসি এস এম আল মামুন সাধারণ ডায়েরির সত্যতা স্বীকার করে বলেন,সাংসদ এহিয়া বুরুঙ্গা এলাকা দিয়ে যাওয়ার সময় অন্ধকারে কে বা কারা ঢিল ছুঁড়ে। ঢিলটি সাংসদের গাড়িতে লাগলেও কেউ আহত হননি। এ ঘটনায় সাংসদ এহিয়া থানায় ডায়রি করেছেন। ডায়রিতে তিনি আত্মরক্ষার্থে ১০ রাউন্ড গুলি ছোঁড়ার কথা উল্লেখ করলেও প্রাথমিক তদন্তকালে স্থানীয় লোকজন ও ব্যবসায়ীরা জানিয়েছেন তারা ২ থেকে ৩ রাউন্ড গুলির শব্দ শুনেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন