News71.com
 Bangladesh
 02 Dec 18, 12:24 PM
 170           
 0
 02 Dec 18, 12:24 PM

সারাদেশে নতুন আরও ১০০টি শিল্পাঞ্চল গড়ে তোলা হবে॥প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সারাদেশে নতুন আরও ১০০টি শিল্পাঞ্চল গড়ে তোলা হবে॥প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা সবসময় চাই দেশটা এগিয়ে যাক। এজন্য আমরা ১০০টা শিল্পাঞ্চল গড়ে তোলার উদ্যোগ নিয়েছি। ১৯৯৬ সালে ক্ষমতায় এসেও আমরা কুমিল্লা, উত্তরাঞ্চলসহ বিভিন্ন এলাকায় শিল্পাঞ্চল গড়ে তুলেছিলাম। বাংলাদেশে কৃষি জমির সীমাবদ্ধতা আছে। তবে কৃষির পাশাপাশি শিল্পায়নও করতে হবে। কারণ শিল্পায়ন ছাড়া একটি দেশের উন্নয়ন সম্ভব নয়। আজ রবিবার সকালে জাতীয় রফতানি ট্রফি বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তিনি আরও বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও স্বাধীনতার পরপরই বিসিক শিল্পনগরী গড়ে তুলেছিলেন । শেখ হাসিনা বলেন, শিল্পাঞ্চল গড়ে তোলার পাশাপাশি বিদেশী বিনিয়োগের ব্যবস্থা রাখতে হবে। ব্যবসা বাড়াতে পণ্য পরিবহনের সুযোগ করে দিতে হবে। রেল ও নদীপথে পণ্য পরিবহন বেশি লাভজনক। আমরা নদীগুলো ড্রেজিং করে নদীপথ সচল করেছি, সামনে আরও করবো। বিদেশি বিনিয়োগ যাতে আসে সে জন্য বিশেষ প্রণোদনার ব্যবস্থা করে দিচ্ছি। আমরা ২০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করেছি। শুধু উৎপাদন নয়, সঞ্চালনের ব্যবস্থাও করে দিয়েছি ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন