News71.com
 Bangladesh
 02 Dec 18, 12:20 PM
 160           
 0
 02 Dec 18, 12:20 PM

সিইসির সঙ্গে আওয়ামী লীগের প্রতিনিধি দলের বৈঠক॥

সিইসির সঙ্গে আওয়ামী লীগের প্রতিনিধি দলের বৈঠক॥

 নিউজ ডেস্কঃ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার সঙ্গে বৈঠকে বসেছেন আওয়ামী লীগের প্রতিনিধি দল। সিইসির সঙ্গে সাক্ষাৎ করতে আজ রবিবার বেলা ১১টার দিকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচ টি ইমামের নেতৃত্বে ১৩ সদস্যের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ে আসেন। এইচ টি ইমাম ছাড়া দলের অন্য সদস্যরা হলেন- প্রেসিডিয়াম সদস্য কর্নেল ফারুক খান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মহিবুল হক চৌধুরী নওফেল, সাংসদ ফজিলাতুন্নেসা বাপ্পি, উপদেষ্টামণ্ডলীর সদস্য ড. মশিউর রহমান, রাশেদুল হক, উপ-দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, এস এম কামাল হোসেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য রিয়াজুল কবির কাউসার, কেন্দ্রীয় সদস্য মারুফা আক্তার পপি, তানভীর ইমাম, এনামুল হক চৌধুরী, ড. সেলিম মাহমুদ। বৈঠকে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে উপস্থিত রয়েছেন নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম, কবিতা খানম, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী, ইসি সচিব হেলালুদ্দীন আহমদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন