News71.com
 Bangladesh
 02 Dec 18, 08:03 AM
 172           
 0
 02 Dec 18, 08:03 AM

আব্দুল্লাপুর-আশুলিয়া সড়ক থেকে অপহরণ চক্রের ৯ সদস্য গ্রেফতার

আব্দুল্লাপুর-আশুলিয়া সড়ক থেকে অপহরণ চক্রের ৯ সদস্য গ্রেফতার

নিউজ ডেস্কঃ ঢাকার আব্দুল্লাপুর-আশুলিয়া সড়কে যাত্রী বেশে অপহরণ পরবর্তী মুক্তিপণ আদায় ও যানবাহনে নারী যাত্রীদের শারীরিক নির্যাতনের অপরাধে সংঘবদ্ধ অপহরণ চক্রের মূলহোতাসহ নয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। গতকাল শনিবার দিবাগত রাতে র্যাব-১ এর একটি টিম অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এ সময় তাদের কাছে থেকে বেশ কিছু আগ্নেয়াস্ত্র উদ্ধার ও একটি বাস জব্দ করা হয়েছে। র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান বিষয়টি নিশ্চিত করেছেন। পরে এ বিষয়ে রাজধানীর কাওরান বাজারের র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন