News71.com
 Bangladesh
 02 Dec 18, 08:00 AM
 176           
 0
 02 Dec 18, 08:00 AM

রাজশাহী ১ আসনের ব্যারিস্টার আমিনুল হকের মনোনয়নপত্র বাতিল।

রাজশাহী ১ আসনের ব্যারিস্টার আমিনুল হকের মনোনয়নপত্র বাতিল।

নিউজ ডেস্কঃ সাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন। তথ্য গোপনের অভিযোগ রাজশাহীর গোদাগাড়ী ১ আসনের বিএনপি মনোনীত এ প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে বলে জানা গেছে। আজ রবিবার মনোনয়নপত্র যাচাইবাছাইয়ের দিনে জেলা রিটার্নিং কর্মকর্তা এস এম আবদুল কাদের গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। সকাল ৯টা থেকে এ যাচাই বাচাই শুরু হয়েছে,চলবে বিকেল ৫টা পর্যন্ত। রাজশাহীর ৬টি আসনে মোট ৫৩ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। তবে মনোনয়ন গ্রহণ বা বাতিলের যে সিদ্ধান্ত রিটার্নিং কর্মকর্তা দেবেন,তার বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করার সুযোগ রয়েছে আইনে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন