News71.com
 Bangladesh
 02 Dec 18, 05:34 AM
 136           
 0
 02 Dec 18, 05:34 AM

দেশে নির্বাচনের কোন পরিবেশ নেই॥ সিইসির সঙ্গে বৈঠক শেষে বিএনপি নেতৃবৃন্দ

দেশে নির্বাচনের কোন পরিবেশ নেই॥ সিইসির সঙ্গে বৈঠক শেষে বিএনপি নেতৃবৃন্দ

নিউজ ডেস্কঃ প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে বিএনপি নেতারা বলেছেন,দেশে কোনো নির্বাচনী পরিবেশ নেই। সরকার নিজেদের লোক দিয়ে পাতানো নির্বাচন করার আয়োজন করছে বলেও অভিযোগ করেন তারা। আজ শনিবার প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে বিএনপির পক্ষ থেকে এই অভিযোগ করা হয়। এসময় বিএনপি নেতারা বলেন,সুষ্ঠু নির্বাচনের জন্য গণগ্রেপ্তার বন্ধ করার উদ্যোগ নিলে কিছুটা হলেও নির্বাচনী পরিবেশ ফিরতো। আজ শনিবার বিকেলে ব্যারিস্টার মওদুদ আহমদের নেতৃত্বে আমির খসরু মাহমুদ চৌধুরী,মির্জা আব্বাস,আব্দুল আউয়াল মিন্টু, নজরুল ইসলাম খানসহ বিএনপির একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠকে বসেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন