News71.com
 Bangladesh
 29 Nov 18, 06:59 AM
 213           
 0
 29 Nov 18, 06:59 AM

শেষ সময়ে চারটি আসনে বিকল্প প্রার্থী দিল আওয়ামী লীগ।  

শেষ সময়ে চারটি আসনে বিকল্প প্রার্থী দিল আওয়ামী লীগ।   

নিউজ ডেস্কঃ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল গতকাল বুধবার। এদিন শেষ সময়ে এসেও বরিশাল ২,চাঁদপুর ২,চাঁদপুর ৪ ও ঢাকা ১৭ অন্তত এই ৪টি আসনে নতুন প্রার্থী দিয়েছে আওয়ামী লীগ। গণভবন সূত্রে এ তথ্য পাওয়া গেছে। বরিশাল ২ এ বর্তমান এমপি তালুকদার মোঃ ইউনুসকে প্রথমে দলীয় মনোনয়ন দেয় আওয়ামী লীগ। এর পর এ আসনে দলীয় মনোনয়ন দেওয়া হয় ছাত্রলীগের সাবেক সভাপতি শাহে আলমকে। চাঁদপুর ৪ আসনে প্রথমে দলীয় মনোনয়ন দেওয়া হয় বর্তমান এমপি শামসুল হক ভূইয়াকে। পরে এ আসনে দলীয় মনোনয়ন পান জাতীয় প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক শফিকুর রহমান।

এ ছাড়া মোফাজ্জল হোসেন চৌধুরীর চাঁদপুর ২ আসনে নুরুল আমিন রুহুলকেও মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। এদিকে ঢাকা ১৭ আসনে আওয়ামী লীগ প্রথমে মনোনয়ন দেয় চিত্রনায়ক ফারুককে। পরে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাদের খানকেও মনোনয়ন দেওয়া হয়। গতকাল বুধবার মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন উপরোল্লিখিত চার আসনে আওয়ামী লীগের আটজনই মনোনয়ন জমা দিয়েছেন। এসব আসনে দলটির চূড়ান্ত প্রার্র্থী কে হবেন মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন তা জানা যাবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন