News71.com
 Bangladesh
 29 Nov 18, 06:57 AM
 205           
 0
 29 Nov 18, 06:57 AM

গার্মেন্টস শ্রমিকদের আন্দলনে ঢাকা ও ময়মনসিংহ মহাসড়ক অবরোধ।

গার্মেন্টস শ্রমিকদের আন্দলনে ঢাকা ও ময়মনসিংহ মহাসড়ক অবরোধ।

নিউজ ডেস্কঃ শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে ঢাকা, ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রেখেছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা। আজ বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে ওই মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন শ্রমিকরা। এ ব্যাপারে মাওনা হাইওয়ে থানার উপ পরিদর্শক এসআই হরিদাশ জানান,গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় ফকিরা গার্মেন্টসের কয়েকজন শ্রমিককে ছাঁটাই করে কারখানা কর্তৃপক্ষ। এর জের ধরে সকালে ওই কারখানার শ্রমিকরা কারখানার সামনে ঢাকা, ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এসআই হরিদাশ আরো জানান,এ সময় শ্রমিকরা বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে ওই মহাসড়কে দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়। খবর পেয়ে জেলা পুলিশ,হাইওয়ে পুলিশ ও শিল্প পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন