
নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ডেনমার্কসহ কয়েকটি দেশ ও সংস্থা নির্বাচন পর্যবেক্ষক পাঠানোর বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে। এ জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিতে সরকারের সঙ্গে যোগাযোগ করেছে। এছাড়া যুক্তরাজ্যসহ ঢাকা-ভিত্তিক কয়েকটি দূতাবাস নির্বাচন পর্যবেক্ষণ করার জন্য নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ করেছে। জানা গেছে, যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও ডেনমার্ক ইতোমধ্যে পর্যবেক্ষক পাঠানোর বিষয়টি সরকার ও ইসিকে জানিয়েছে।এই সব দেশগুলো ছাড়াও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা যেমন সার্ক ও কমনওয়েলথ তাদের পর্যবেক্ষক পাঠানোর বিষয়ে তাদের আগ্রহের কথা জানিয়েছে।