News71.com
 Bangladesh
 28 Nov 18, 03:05 PM
 211           
 0
 28 Nov 18, 03:05 PM

সংসদ নির্বাচনে সকল দলের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়েছে॥শিল্পমন্ত্রী

সংসদ নির্বাচনে সকল দলের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়েছে॥শিল্পমন্ত্রী

নিউজ ডেস্কঃ নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়েছে দাবি করে শিল্পমন্ত্রী ও ঝালকাঠি ২ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আমির হোসেন আমু বলেছেন,আগেও আমি নির্বাচন করেছিলাম। মন্ত্রী হিসেবে সবকিছু ব্যবহার করার সুযোগ ছিল। এবার কিন্তু সে সুযোগগুলো নেই। তার মানে বিরোধী দলের যে দাবি লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়েছে। আমির হোসেন আমু আরো বলেন,আমরা মনে করি নির্বাচন অত্যন্ত সুষ্ঠু,সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হবে। জনগণ স্বতস্ফূর্থভাবে তাদের ভোট প্রদানের সুযোগ পাবে। আজ বুধবার বেলা ১২টায় জেলা রির্টার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আমির হোসেন আমু এসব কথা বলেন।


এদিকে বিকেলে এ আসনে বিএনপির প্রার্থী জিবা আমিনা খান মনোনয়নপত্র দাখিল শেষে সাংবাদিকদের বলেন,আওয়ামী লীগের প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করেছেন। মন্ত্রী হয়ে আমির হোসেন আমু এখনো সভা সমাবেশ করছেন। মনোনয়নপত্র দাখিলের সময় নৌকার স্লোগান দিয়ে নেতাকর্মীদের নিয়ে আমির হোসেন আমু রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আসেন। এটি সম্পূর্ণ আচরণবিধি লঙ্ঘন। একটি শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন করতে হলে সব দলের সমান সুযোগ করে দিতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন