
নিউজ ডেস্কঃ ৩০ নভেম্বর শুক্রবার পেশাজীবী সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভা করবে আওয়ামী লীগ নেতৃত্বাধীন কেন্দ্রীয় ১৪ দলের নেতারা। আজ বুধবার আওয়ামী লীগের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী শুক্রবার বেলা ১১টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় ১৪ দলের সঙ্গে পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম সংশ্লিষ্ট সবাইকে উক্ত সভায় যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।