News71.com
 Bangladesh
 28 Nov 18, 04:41 AM
 165           
 0
 28 Nov 18, 04:41 AM

আজ থেকে শুরুহচ্ছে ২দিনব্যাপী সশস্ত্র বাহিনী আয়কর মেলা ॥  

আজ থেকে শুরুহচ্ছে ২দিনব্যাপী সশস্ত্র বাহিনী আয়কর মেলা ॥   

নিউজ ডেস্কঃ কর রাজস্ব আদায়ের সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্যে ‘সশস্ত্র বাহিনী আয়কর মেলা’ আগামীকাল বুধবার (২৮ নভেম্বর) শুরু হবে। চলবে বৃহস্পতিবার (২৯ নভেম্বর) পর্যন্ত। রাজধানীর সেনানিবাসের সেনা মালঞ্চে এ মেলার আয়োজন করেছে সশস্ত্র বাহিনী বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর অঞ্চল-৯। আজ মঙ্গলবার (২৭ নভেম্বর) এনবিআরের সিনিয়র তথ্য কর্মকর্তা সৈয়দ এ মু'মেন স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় ।

এতে বলা হয়, আগামীকাল বুধবার সকাল সাড়ে ৯টায় আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করবেন মেজর জেনারেল মোহাম্মদ হুমায়ুন কবির। এ সময় উপস্থিত থাকবেন এনবিআরের সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) জিয়াউদ্দিন মাহমুদ। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন কর অঞ্চল-৯ এর ঢাকার কর কমিশনার মো. মাহমুদুর রহমান। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে চলতি মাসের ১৩ নভেম্বর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত রাজধানী ঢাকাসহ সারাদেশে ১৬৬টি স্পটে আয়কর মেলা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রায় আড়াই হাজার কোটি টাকার রাজস্ব আদায় হয়েছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন