News71.com
 Bangladesh
 27 Nov 18, 10:39 AM
 203           
 0
 27 Nov 18, 10:39 AM

আসন্ন নির্বাচনে অংশ নিতে পারবেন না বিএনপির ৫ নেতা

আসন্ন নির্বাচনে অংশ নিতে পারবেন না বিএনপির ৫ নেতা

নিউজ ডেস্কঃ দুর্নীতির মামলায় প্রাপ্ত সাজা স্থগিত চেয়ে বিএনপির পাঁচ নেতার করা আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বিএনপির পাঁচ নেতা হলেন সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউলাহ আমান, বিএনপি সমর্থিত চিকিৎসকদের নেতা ডা. এ জেড এম জাহিদ হোসেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি ওয়াদুদ ভূঁইয়া, সাবেক সংসদ সদস্য ও ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি আলহাজ মো. মশিউর রহমান এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য মো. আব্দুল ওহাব। আজ মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। আদালত পর্যবেক্ষণে বলেছেন, আপিল পেন্ডিং অবস্থায় সাজা স্থগিতের বিধান নেই। ফলে তারা নির্বাচনে অংশ নিতে পারবেন না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন