News71.com
 Bangladesh
 27 Nov 18, 06:31 AM
 188           
 0
 27 Nov 18, 06:31 AM

ছিনতাইয়ের অভিযোগে জাবির ৫ শিক্ষার্থীকে বহিষ্কার।

ছিনতাইয়ের অভিযোগে জাবির ৫ শিক্ষার্থীকে বহিষ্কার।

নিউজ ডেস্কঃ ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাবি তিন শিক্ষার্থীকে আজীবন ও দুই শিক্ষার্থীকে দুই বছরের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার রাতে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ে জরুরী সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে শৃঙ্খলা কমিটির সভায় বহিষ্কার সুপারিশ করা হয় বলে জানান বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ। আজীবন বহিষ্কৃতরা হলো,লোক প্রশাসন বিভাগের ইয়া রাফিউ শিকদার,মোঃ মোস্তাফিজুর রহমান ও মো. সোহেল রানা। দুই বছরের জন্য বহিষ্কৃতরা হলো,বাংলা বিভাগের মোঃ সজীব কাজি ও আসিফ আহমেদ। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার রহিমা কানিজ বলেন,তাদের বহিষ্কারের সঙ্গে ক্যাম্পাসেও অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।

তারা শিক্ষা কার্যক্রমে অংশ নিতে পারবে না এবং হলে অবস্থান করতে পারবে না। তাদের ক্যাম্পাসে পুনরায় দেখা গেলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে ব্যবস্থ্য নেওয়া হবে। গত রবিবার বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেনে ছিনতাইকালে পাঁচ শিক্ষার্থীকে আটক করে নিরাপত্তা কর্মকর্তাদের হাতে তুলে দেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। এই বিষয়ে শাখা ছাত্রলীগের সভাপতি মোঃ জুয়েল রানা বলেন,প্রশাসনের এই বহিষ্কারের সিদ্ধান্তে আমরা সন্তুষ্ট। প্রশাসনকে যে কোন অন্যায়ের বিরুদ্ধে সহযোগিতা করতে ছাত্রলীগ সবসময় প্রস্তুত আছে। এ জাতীয় কোন ঘটনার সঙ্গে ছাত্রলীগের কোন পর্যায়ের নেতাকর্মী জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কোন ধরনের ছাড় দেওয়া হবে না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন