News71.com
 Bangladesh
 27 Nov 18, 05:58 AM
 230           
 0
 27 Nov 18, 05:58 AM

আসন্ন নির্বাচনে যেসব আসনে লড়বেন জাপার হেভিওয়েট নেতারা।

আসন্ন নির্বাচনে যেসব আসনে লড়বেন জাপার হেভিওয়েট নেতারা।

নিউজ ডেস্কঃ জাতীয় পার্টির মনোনয়নের তালিকা প্রকাশিত না হলেও এরই মধ্যে ধারণা পাওয়া গেছে দলটির হেভিওয়েট নেতাদের মধ্যে কে কোন আসন থেকে লড়বেন। শীর্ষ নেতাদের মধ্যে জাতীয় পার্টির চেয়্যারম্যান এইচ এম এরশাদ লড়বেন রংপুর ৩ এবং ঢাকা ১৭ আসন থেকে। ময়মনসিংহ ৪ সদর আসন থেকে লড়বেন দলের প্রেসিডিয়াম সদস্য ও এরশাদপত্নী রওশন এরশাদ।আনিসুল ইসলাম মাহমুদ চট্টগ্রাম ৫ আসনে লড়বেন। জাপা মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার পটুয়াখালী ১ আসন থেকে। তার স্ত্রী রত্না হাওলাদার লড়াই করবেন বরিশাল ৬ আসনে আর মশিউর রহমান রাঙ্গা রংপুর ১ আসনে লড়বেন। আর লালমনিরহাট ৩ আসনে নির্বাচন করবেন দলের কো চেয়ারম্যান জিএম কাদের।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন