News71.com
 Bangladesh
 26 Nov 18, 01:29 PM
 214           
 0
 26 Nov 18, 01:29 PM

আসন্ন নির্বাচনে ইভিএমে ভোটগ্রহণের জন্য ছয়টি আসন চূড়ান্ত করেছে ইসি

আসন্ন নির্বাচনে ইভিএমে ভোটগ্রহণের জন্য ছয়টি আসন চূড়ান্ত করেছে ইসি

নিউজ ডেস্কঃ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইভিএমে (ইলেকট্রনিক ভোটিং মেশিন) ভোটগ্রহণের জন্য ছয়টি আসন চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। দৈবচয়ন পদ্ধতি অনুসরণ করে এসব আসন চূড়ান্ত করা হয়েছে। আসন ছয়টি হলো ঢাকা-৫, ঢাকা-১৩, চট্টগ্রাম-৯, রংপুর-৩, খুলনা-২ এবং সাতক্ষীরা-২। আগে থেকে তৈরি তালিকায় থাকা ৪৮ আসনের মধ্য থেকে এ ছয় আসন চূড়ান্ত করা হয়েছে আজ সোমবার। নির্বাচন কমিশন আগামী ২৮ নভেম্বর দৈবচয়নের সিদ্ধান্ত নিয়েছিল। তবে তা দুই দিন এগিয়ে সোমবার সেটি চূড়ান্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। কমিশন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ছয়টি সংসদীয় আসনে সম্পূর্ণভাবে ইভিএমে ভোটগ্রহণ করা হবে। সিটি করপোরেশন এবং জেলা সদর সংশ্লিষ্ট ৪৮ আসনের মধ্যে থেকে দৈবচয়নের মাধ্যমে ওই ৬টি আসন নির্ধারণ করা হবে। আজ সোমবার বিকেল ৫টায় সাংবাদিকদের উপস্থিতিতে নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে কম্পিউটার প্রোগ্রামের মাধ্যমে দৈবচয়ন অনুষ্ঠিত হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন