News71.com
 Bangladesh
 26 Nov 18, 11:24 AM
 249           
 0
 26 Nov 18, 11:24 AM

৩ ডিসেম্বর বর্তমান মন্ত্রিসভার শেষ বৈঠক॥

৩ ডিসেম্বর বর্তমান মন্ত্রিসভার শেষ বৈঠক॥

নিউজ ডেস্কঃ আগামী ৩ ডিসেম্বর বর্তমান সরকারের মন্ত্রিসভার শেষ বৈঠকটি অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ সোমবার মন্ত্রিপরিষদ বৈঠকে এই সিদ্ধান্ত হয়। মন্ত্রীসভার বৈঠকে অনির্ধারিত আলোচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩ ডিসেম্বর মন্ত্রিসভার শেষ বৈঠক হওয়ার বিষয়টিতে তার সম্মতি জানান । আজকের বৈঠকে অনির্ধারিত আলোচনায় প্রধানমন্ত্রী বলেন, আগামী ৩ ডিসেম্বরের পর মন্ত্রিসভার আর বৈঠক হবে না। তবে ক্ষমতা হস্তান্তর পর্যন্ত বর্তমান সরকারই কার্যকর থাকবে। আজ সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত এ বৈঠকে সভাপতিত্ত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে টেকনোক্রেট মন্ত্রিসহ মন্ত্রিসভার সদস্যরা উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন