News71.com
 Bangladesh
 26 Nov 18, 11:23 AM
 150           
 0
 26 Nov 18, 11:23 AM

চার ব্যাংকে ৫৪৭ জন কর্মকর্তা নিয়োগ ।।

চার ব্যাংকে ৫৪৭ জন কর্মকর্তা নিয়োগ ।।

নিউজ ডেস্কঃ ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভূক্ত চার ব্যাংকে কর্মকর্তা (সাধারণ) পদে ৫৪৭ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সোনালী ব্যাংক লিমিটেডে ৩৩৬ জন, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডে ৬২ জন, কর্মসংস্থান ব্যাংকে ১০৮ জন এবং প্রবাসী কল্যাণ ব্যাংকে ৪১ জনকে নিয়োগ দেওয়া হবে । যেকোন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা ৪ বছর মেয়াদী স্নাতক বা স্নাতক (সম্মান) ডিগ্রিধারীরা পদগুলোতে আবেদন করতে পারবেন। এসএসসি বা সমমান এবং তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষাসমূহে কমপক্ষে একটি প্রথম বিভাগ বা শ্রেণী বা সমমানের সিজিপিএ থাকতে হবে। কোন পর্যায়েই তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না। ১ অক্টোবর ২০১৮ তারিখে সাধারণ প্রার্থীদের বয়স হতে হবে অনূর্ধ্ব ৩০ বছর। মুক্তিযোদ্ধার সন্তান ও প্রতিবন্ধী প্রার্থীদের বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর। প্রার্থীরা অনলাইনে erecruitment.bb.org.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে ২০ ডিসেম্বর পর্যন্ত ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন