
নিউজ ডেস্কঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাদ পড়েছেন আওয়ামী লীগের বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থী। আজ সকাল ১০টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে এ চিঠি দেওয়া শুরু হয়। নেতারা বলছেন,যারা নির্বাচনের টিকেট পেয়েছেন,তাদেরই এ চিঠি দেওয়া হচ্ছে। বাদ পড়া হেভিওয়েট প্রার্থীরা হলেন,ঢাকা ১৩ আসনের বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, জামালপুর ৫ আসনের বর্তমান সংসদ সদস্য ও সাবেক ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা,মাদারীপুর ৩ আসনের বর্তমান সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও আওয়ামী লীগের অপর সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক। নানকের আসনে মনোনয়ন পেয়েছেন সাদেক খান ও বাহাউদ্দিন নাছিমের জায়গা ড. আবদুস সোবহান গোলাপকে দেওয়া হয়েছে। শরীয়তপুর ১ আসনে দলীয় মনোনয়ন পাননি আওয়ামী লীগের অপর সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক। এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন দলটির কেন্দ্রীয় কাযনির্বাহী কমিটির সদস্য মোঃ ইকবাল হোসেন অপু।