News71.com
 Bangladesh
 26 Nov 18, 04:57 AM
 131           
 0
 26 Nov 18, 04:57 AM

গ্লোবাল চ্যাম্পিয়ন হিসেবে জাতিসংঘের স্বীকৃতি পেলেন অতি. আইজিপি মোখলেসুর রহমান  

গ্লোবাল চ্যাম্পিয়ন হিসেবে জাতিসংঘের স্বীকৃতি পেলেন অতি. আইজিপি মোখলেসুর রহমান   

নিউজ ডেস্কঃ নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে অনন্য অবদানের জন্য বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি (প্রশাসন ও অপারেশনস্) মো. মোখলেসুর রহমান, বিপিএম (বার) জাতিসংঘ জনসংখ্যা তহবিল (United Nations Population Fund-UNFPA) চ্যাম্পিয়ন মনোনীত হয়েছেন। ইউএনএফপিএ নারী ও কন্যা শিশুর প্রতি নির্যাতন প্রতিরোধে অসামান্য অবদানের জন্য বিশ্বব্যাপী ১৬টি দেশের ১৬ জনকে চ্যাম্পিয়ন মনোনীত করেছে। এতে বাংলাদেশ থেকে মনোনীত করা হয়েছে অতিরিক্ত আইজিপি মো. মোখলেসুর রহমানকে।

বাংলাদেশ পুলিশের খ্যাতিমান কর্মকর্তা মো. মোখলেসুর রহমান তার দীর্ঘ কর্মজীবনে জেন্ডার ভিত্তিক নির্যাতন প্রতিরোধে অসামান্য অবদান রেখেছেন। তিনি বিগত বহু বছর ধরে জেন্ডার বেইজড ভায়োলেন্স যেমন- বাল্যবিবাহ, নারী নির্যাতন ইত্যাদি বিষয়ে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছেন। সে পরিপ্রেক্ষিতে ইউএনএফপিএ তাদের কার্যক্রমের সাথে তাকে সম্পৃক্ত করে। এ ছাড়া তিনি ২০১৫ সাল থেকে ইউএনএফপিএ’র কার্যক্রমের সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত থেকে নারী ও কন্যা শিশুর প্রতি নির্যাতন প্রতিরোধে কাজ করছেন। তিনি জাতিসংঘ জনসংখ্যা তহবিলের সহায়তায় পরিচালিত জেন্ডার বেইজড ভায়োলেন্স এর একজন পরামর্শক। তার পরামর্শে দেশের ১৫টি থানায় ইউএনএফপিএ’র সহায়তায় পাইলট প্রকল্প হিসেবে ‘নারী সহায়তা ডেস্ক’ (Women Help Desk) স্থাপন করা হয়েছে। তিনি গরীবের জন্য পুলিশিং ব্যবস্থা গড়ে তোলার প্রবক্তা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন