News71.com
 Bangladesh
 23 Nov 18, 03:30 PM
 198           
 0
 23 Nov 18, 03:30 PM

আগামী নির্বাচনে বিপুল ভোটে আওয়ামী লীগই বিজয়ী হব॥ওবায়দুল কাদের

আগামী নির্বাচনে বিপুল ভোটে আওয়ামী লীগই বিজয়ী হব॥ওবায়দুল কাদের

নিউজ ডেস্কঃ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ সকল হিসাবের অঙ্কে এগিয়ে আছি। ভোট দেবে জনগন। আগামী নির্বাচনের আমাদের জোট বিপুল ভোটে বিজয়ী হবে। আজ শুক্রবার ২৩ নভেম্বর সকালে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এসব কথা বলেন। ওবায়দুল কাদের আরো বলেন,বিএনপির যশোরের মনোনয়ন প্রত্যাশীর বুড়িগঙ্গায় লাশ,ডাল মে কুচ কালা হে। বিএনপি'র অনেক মনোনয়ন প্রত্যাশী আছে। এটা বিএনপির ইন্টারনাল ম্যাটার হতে পারে,তাদের কাজও হতে পারে। তদন্ত সাপেক্ষে জানা যাবে। ওবায়দুল কাদের আরও বলেন,জনগন পক্ষে না থাকলে কোন ম্যাকানিজম দিয়ে কাজ হয় না। আর এতো মিডিয়া থাকতে কোন কিছু চাপা রাখা যায় না।

 

নির্বাচন উপলক্ষে নাশকতার আশঙ্কা করে কাদের বলেন,নির্বাচনের সময় নাশকতা করা বিএনপির পুরানো স্বভাব। ইভিএম প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন,ইভিএম এ সিলেট সিটিতে আমরা হেরেছি। ইভিএম সারা বাংলাদেশে হচ্ছে না। জোটদের সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে তিনি আরো বলেন,আসন নিয়ে দরকষাকষি হবেই। এটা ডেমোক্রেসির অংশ। সমাধান আমাদের সাধ্যের মধ্যে আছে। এটা বানরের পিঠা ভাগাভাগি নয়। মৌখিকভাবে অনেকটা চুড়ান্ত হয়েছে। ইলেক্টেবল,উইনেবল ছাড়া প্রার্থী মনোনয়ন দেয়া হবে না। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী,বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর,আইন বিষয়ক সম্পাদক শ ম রেজাউল করিম,ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী,উপ দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন