News71.com
 Bangladesh
 21 Nov 18, 05:45 AM
 231           
 0
 21 Nov 18, 05:45 AM

রোহিঙ্গাদের সহায়তার জন্য বাংলাদেশ প্রশংসার যোগ্য।।অস্ট্রেলিয়ান হাইকমিশনার

রোহিঙ্গাদের সহায়তার জন্য বাংলাদেশ প্রশংসার যোগ্য।।অস্ট্রেলিয়ান হাইকমিশনার

নিউজ ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ান হাই কমিশনার জুলিয়া নিবলেট বলেছেন, রোহিঙ্গাদের মানবিক ও মানসিক সহায়তা দেওয়ায় বাংলাদেশ প্রশংসার যোগ্য। পাশাপাশি আইওএম এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা রোহিঙ্গাদের খাদ্য নিরাপত্তাসহ বিভিন্ন মানবিক সহায়তা প্রদান করছে। রোহিঙ্গাদের পাশাপাশি কক্সবাজারের স্থানীয় জনগোষ্ঠীর স্বাস্থ্যহানির ঝুঁকি এড়াতেও আন্তর্জাতিক সংস্থাগুলোকে এগিয়ে আসতে হবে। গতকাল মঙ্গলবার বিকালে কক্সবাজারের উখিয়ার মধুরছড়া রোহিঙ্গা ক্যাম্পে ২০ শয্যা বিশিষ্ট হাসপাতাল উদ্বোধন করতে গিয়ে তিনি এ কথা বলেন। রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর বিশেষ করে নারী ও নবজাতকদের চিকিৎসা সেবা দেওয়ার লক্ষ্যে হাসপাতালটি চালু করেছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)। এসময় বাংলাদেশের স্বাস্থ্য বিভাগের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেন, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ের অতিরিক্ত কমিশনার মিজানুর রহমান, বাংলাদেশে নিযুক্ত ইউরোপের কয়েকটি দেশের কূটনীতিক ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে তারা মধুরছড়া রোহিঙ্গা ক্যাম্প ঘুরে দেখেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন