News71.com
 Bangladesh
 20 Nov 18, 01:02 PM
 274           
 0
 20 Nov 18, 01:02 PM

টেকসই উন্নয়ন নির্ভর করে সরকারি সংস্থাগুলোর কাজের ওপর॥ড. গওহর রিজভী  

টেকসই উন্নয়ন নির্ভর করে সরকারি সংস্থাগুলোর কাজের ওপর॥ড. গওহর রিজভী   

নিউজ ডেস্কঃ দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বৈশ্বিক উন্নয়নের যে সম্ভাবনার কথা বলা হচ্ছে সেটা বাস্তবায়নে সার্ক খুব বেশি কার্যকর হচ্ছে না। তাই নতুন ধারণা নিয়ে নতুন প্লাটফর্ম তৈরির প্রস্তাবনা দিয়েছেন বিশেষজ্ঞরা। আজ মঙ্গলবার (২০ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি) আয়োজিত সংলাপে একথা বলেন বিশেষজ্ঞরা। সিপিডি’র অতিরিক্ত পরিচালক ফাহমিদা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী।

ড. গওহর রিজভী বলেন, টেকসই উন্নয়ন নির্ভর করে সরকারি সংস্থাগুলোর কাজের ওপর। এখানে একক কোনো সংস্থা বা মন্ত্রণালয় কাজ করলে হবে না। সবগুলো মন্ত্রণালয়কে সম্মিলিতভাবেই কাজ করতে হবে। সম্মিলিতভাবে কাজ করতে না পারলে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) এক লক্ষ্যমাত্রাও অর্জন করা সম্ভব না। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী এসডিজি’র লক্ষ্যমাত্রা অর্জনে এশিয়ার দেশগুলোর মধ্যে আঞ্চলিক সহযোগিতার ওপর জোর দিয়েছেন। বর্তমান সরকার সব সময় আঞ্চলিক সহযোগিতা সর্বাধিক গুরুত্ব দিয়েই এগিয়ে চলছে। বৈশ্বিক পরিস্থিতির সঙ্গে মিলিয়ে আমাদের সামনের দিকে এগুতে হবে। আর তার জন্য নতুন জ্ঞানের দরকার, নতুন বিশ্লেষণের দরকার এবং নতুন জ্ঞান এবং বিশ্লেষণকে নীতি নির্ধারকদের কাছে নিয়ে নতুন পলিসি সৃষ্টি করা দরকার। এটা না হলে বৈশ্বিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করার ক্ষেত্রে যে আঞ্চলিক সহযোগিতার বাড়তি সুযোগ ছিল, সেটা আমরা হারাবো। আর সেটা হারানোর ফলে জনগণ ক্ষতিগ্রস্ত হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন