News71.com
 Bangladesh
 20 Nov 18, 01:02 PM
 247           
 0
 20 Nov 18, 01:02 PM

বাংলাদেশ ওপিসিডব্লিউ-এর নির্বাহী পরিষদের সদস্য নির্বাচিত

বাংলাদেশ ওপিসিডব্লিউ-এর নির্বাহী পরিষদের সদস্য নির্বাচিত

নিউজ ডেস্কঃ রাসায়নিক অস্ত্র নিরস্ত্রীকরণ সংস্থার (ওপিসিডব্লিউ) আগামী ২০১৯-২০২১ মেয়াদের জন্য নির্বাহী পরিষদের সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ। ১৯ নভেম্বর সংস্থাটির সদস্য রাষ্ট্রসমূহের চলমান (১৯-২০ নভেম্বর ২০১৮) ২৩তম অধিবেশনে সদস্য রাষ্ট্রসমূহের সর্বসম্মতিক্রমে বাংলাদেশ নির্বাহী পরিষদের সদস্য নির্বাচিত হয়েছে। বাংলাদেশ সর্বসম্মতিক্রমে ২৩তম অধিবেশনের ভাইস-চেয়ারপারসনও নির্বাচিত হয়েছে। ওপিসিডব্লিউ–এর নির্বাহী পরিষদের ২০১৯-২০২১ মেয়াদের জন্য এশিয়া গ্রুপ থেকে বাংলাদেশসহ ৬টি দেশ সদস্য নির্বাচিত হয়েছে। উল্লেখ্য, প্রায় এক যুগ পর বিগত ২০১৬-২০১৮ মেয়াদের জন্য বাংলাদেশ নির্বাহী পরিষদের সদস্য হয়েছিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন