News71.com
 Bangladesh
 19 Nov 18, 07:45 AM
 220           
 0
 19 Nov 18, 07:45 AM

৫০০ জনের বেশি ওমরাহযাত্রী পাঠাতে পারবে না কোনো এজেন্সি

৫০০ জনের বেশি ওমরাহযাত্রী পাঠাতে পারবে না কোনো এজেন্সি

নিউজ ডেস্কঃ চলতি বছর কোনো এজেন্সি সৌদি আরবে ৫০০ জনের বেশি ওমরাহযাত্রী পাঠাতে পারবে না। তবে কোনো এজেন্সির আগ্রহী ওমরাহযাত্রীর সংখ্যা বেশি হলে সংশ্লিষ্ট এজেন্সির আবেদনের পরিপ্রেক্ষিতে প্রয়োজনে সংখ্যা বাড়িয়ে সরকার প্রজ্ঞাপন জারি করবে। গতকাল রবিবার ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব আবদুল্লাহ আরিফ মোহাম্মদ স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জাতীয় হজ ও ওমরাহ নীতি-১৪৩৯ হিজরি/২০১৮খ্রি. অনুসারে ওমরাহ পরিচালনা সংক্রান্ত সব কার্যক্রম গ্রহণ করতে হবে। জাতীয় হজ ও ওমরাহ নীতির অনুচ্ছেদ নং ২১.২.৩ মোতাবেক প্রতি ওমরাহ এজেন্সি সর্বোচ্চ ৫০০ জন মুসল্লিকে পাঠাতে পারবে। তবে মুসল্লির সংখ্যা বেশি হলে প্রয়োজনে সংখ্যা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করবে সরকার।

ওমরাহ পালনকারী কোনো ব্যক্তি মারা গেলে বা অসুস্থ থাকারে কারণে যথাসময়ে দেশে ফিরতে না পারলে তা কাউন্সেলরকে (হজ) জানাতে হবে। সেই সঙ্গে প্রতি বছর হিজরি শাওয়াল মাসের ১৫ তারিখের মধ্যে সংশ্লিষ্ট এজেন্সির মাধ্যমে ওমরাহ পালনকারীরা যথাসময়ে দেশে ফিরেছেন মর্মে পরিচালক, হজ অফিস, ঢাকা বরাবর প্রতিবেদন দাখিল করতে হবে। এছাড়া কোনো এজেন্সি জাতীয় হজ ও ওমরাহ নীতি-১৪৩৯ হিজরি/২০১৮ খ্রি. এর অনুচ্ছেদ ২১ এ বর্ণিত কোনো নির্দেশনা লঙ্ঘন করলে সংশ্লিষ্ট এজেন্সির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন