
নিউজ ডেস্কঃ বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলার নেতৃত্বে একটি প্রতিনিধি দল আজ সোমবার দুপুর ১টায় যুক্তফ্রন্টের চেয়ারম্যান, বিকল্পধারার প্রেসিডেন্ট ও সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ.কিউ.এম বদরুদ্দোজা চৌধুরীর সঙ্গে তার বারিধারার বাসভবন মায়া-বি’তে বৈঠকে মিলিত হবেন।
বৈঠকে বি. চৌধুরী ছাড়াও বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান, বি. চৌধুরীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ও প্রেসিডিয়াম সদস্য শমসের মবিন চৌধুরী বীরবিক্রম, যুক্তফ্রন্টের মুখপাত্র ও বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য মাহী বি. চৌধুরী। অন্যদিকে হর্ষবর্ধন শ্রিংলার সঙ্গে থাকবেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনের একটি প্রতিনিধি দল। তারা একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আলোচনা করবেন এবং বৈঠক শেষে মধ্যাহ্ন ভোজে অংশগ্রহণ করবেন দুপুর ২টায়।