News71.com
 Bangladesh
 17 Nov 18, 12:29 PM
 202           
 0
 17 Nov 18, 12:29 PM

আসন বণ্টন নিয়ে মহাজোটে কোন টানাপড়েন নেই॥ স্বাস্থ্যমন্ত্রী নাসিম  

আসন বণ্টন নিয়ে মহাজোটে কোন টানাপড়েন নেই॥ স্বাস্থ্যমন্ত্রী নাসিম   

নিউজ ডেস্কঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন বণ্টন নিয়ে মহাজোটে কোনো টানাপড়েন নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি আরো বলেন, ভালো-যোগ্য প্রার্থী পেলে মহাজোটের অন্য দলকে আসন ছাড়বে আওয়ামী লীগ। আজ শনিবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ১৪ দলের যৌথ সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী নাসিম বলেন, দেশের মুক্তিযুদ্ধের পক্ষের সব শক্তি আজ ঐক্যবদ্ধ। এই শক্তি ঐক্যবদ্ধ থেকেই নির্বাচনে অংশ নেবে। নির্বাচনে আমাদের বিজয় সুনিশ্চিত ইনশাল্লাহ। এ সময় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের গাড়িতে আগুন দেয়ার নিন্দা জানিয়ে নাসিম বলেন, নির্বাচন থেকে পালানোর পথ খুঁজছে তারা। এসব ষড়যন্ত্র ধোপে টিকবে না। পল্টনে পুলিশের ওপর বিএনপি নেতাকর্মীদের হামলার বিষয়ে নিশ্চুপ থাকায় ড. কামাল হোসেন ব্যক্তিত্ব প্রশ্ন তুলেছেন আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম। সাম্প্রদায়িক অপশক্তির কাছে কামাল হোসেন সাহেব এত বেশি বিক্রি হয়ে গেলেন, তা নিয়ে বিস্ময় প্রকাশ করেন তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন