News71.com
 Bangladesh
 17 Nov 18, 04:11 AM
 222           
 0
 17 Nov 18, 04:11 AM

মাওলানা ভাসানীর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করলেন প্রধানমন্ত্রীর

মাওলানা ভাসানীর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করলেন প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্কঃ মাওলানা ভাসানীর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠায় মওলানা ভাসানী আজীবন কাজ করেছেন। প্রধানমন্ত্রী বলেন,পাকিস্তানি ঔপনিবেশিক শাসকদের অত্যাচার নিপীড়নের বিরুদ্ধে তিনি ছিলেন উচ্চকণ্ঠ। বাঙালি জাতিসত্তা বিকাশে তাঁর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। প্রধানমন্ত্রী আগামীকাল মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ এক বাণীতে একথা বলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে তাঁর আদর্শিক ঐক্য ও রাজনৈতিক ঘনিষ্ঠতা ছিল উল্লেখ করে শেখ হাসিনা বলেন,শোষণ ও বঞ্চনাহীন ও প্রগতিশীল,গণতান্ত্রিক এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনের জন্য তিনি আজীবন সংগ্রাম করে গেছেন। প্রধানমন্ত্রী মওলানা ভাসানীর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন