News71.com
 Bangladesh
 13 Nov 18, 11:08 AM
 388           
 0
 13 Nov 18, 11:08 AM

টেকনোক্র্যাট ৪ মন্ত্রী নির্বাচনকালীন সরকারে থাকছেন না।।বাণিজ্যমন্ত্রী  

টেকনোক্র্যাট ৪ মন্ত্রী নির্বাচনকালীন সরকারে থাকছেন না।।বাণিজ্যমন্ত্রী   

নিউজ ডেস্কঃ টেকনোক্র্যাট ৪ মন্ত্রী নির্বাচনকালীন সরকারে থাকছেন না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেছেন, তারা (টেকনোক্র্যাট মন্ত্রী) পদত্যাগপত্র জমা দিয়েছেন, কোনো একসময় নিশ্চয়ই পদত্যাগপত্র গৃহীত হবে।বিষয়টি এখন প্রক্রিয়াধীন বলেও জানান তিনি। আজ মঙ্গলবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত সিডসেল ব্লেকেন এর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের বাণিজ্যমন্ত্রী এ কথা জানান।

বর্তমান মন্ত্রিসভা নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করছে জানিয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, আমরা শুধু রুটিন কাজ করছি। নীতিগত কোনো সিদ্ধান্ত নিচ্ছি না। মন্ত্রিসভার রদবদলের বিষয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, এটা পুরোপুরি প্রধানমন্ত্রীর এখতিয়ার। অবাধ, নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে যারা জয়ী হবেন তারা নতুন সরকার গঠন করবেন। রাজনৈতিকভাবে কাউকে যাতে হয়রানি না করা হয় সেজন্য প্রত্যেক জেলায় সরকার নির্দেশনা পাঠিয়েছে বলেও জানান বণিজ্যমন্ত্রী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন