News71.com
 Bangladesh
 13 Nov 18, 11:07 AM
 432           
 0
 13 Nov 18, 11:07 AM

১৬ নভেম্বর প্রিন্ট মিডিয়ার সম্পাদকদের সঙ্গে বৈঠকে বসবে ঐক্যফ্রন্ট

১৬ নভেম্বর প্রিন্ট মিডিয়ার সম্পাদকদের সঙ্গে বৈঠকে বসবে ঐক্যফ্রন্ট

নিউজ ডেস্কঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল এক মাস পেছানোর দাবিতে ড. কামাল হোসেনের নেতৃত্বে আগামীকাল দুপুর ১২টায় ইসিতে যাবে জাতীয় ঐক্যফ্রন্ট। এছাড়া ১৬ নভেম্বর প্রিন্ট মিডিয়ার সম্পাদকদের সঙ্গে বৈঠক করবেন তারা। আজ মঙ্গলবার দুপুরে মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে ঐক্যফ্রন্টের এক বৈঠক শেষে বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা জানান। নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচনের বিষয়ে আগ্রহী নয় মন্তব্য করে বিএনপি মহাসচিব আরও বলেন, নির্বাচন কমিশন পুরোপুরি ব্যর্থ। নির্বাচন পরিচালনা বা তফসিল নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা বা মতবিনিময় করেনি। সুষ্ঠু নির্বাচনে তাদের সদিচ্ছা নেই। এদিন, ঐক্যফ্রন্টের প্রধান নেতা ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনের সভাপতিত্বে বৈঠকে অংশ নেন বিএনপির মহাসচিব ও ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুল কাদের সিদ্দিকী, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু, জেএসডির সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন, গণস্বাস্থ্যের ট্রাস্টি ডা. জাফর উল্লাহ চৌধুরী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন