
নিউজ ডেস্কঃ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য আর কোন মনোনয়ন ফরম জমা নেওয়া হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবাহান গোলাপ।আজ মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই বিশেষ সহকারী বলেন, আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি হয়েছে ৪ হাজার ২৩টি। এর মধ্যে প্রায় ৩ হাজার ৭শ’ ফরম জমা পড়েছে। আর কোন ফরম জমা নেয়া হবে না। তিনি আরও জানান, এখন মনোনয়ন প্রত্যাশীদের বায়োডাটা যাচাই-বাছাই চলছে।