News71.com
 Bangladesh
 12 Nov 18, 04:54 PM
 173           
 0
 12 Nov 18, 04:54 PM

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৯ ডিসেম্বর

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৯ ডিসেম্বর

নিউজ ডেস্কঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পুনঃনির্ধারিত তফসিল প্রজ্ঞাপন আকারে জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই তফসিল অনুযায়ী ৯ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। আজ সোমবার সন্ধ্যায় নির্বাচন কমিশনের (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ এই প্রজ্ঞাপন জারি করেন। প্রজ্ঞাপনে বলা হয়, রিটার্নিং কর্মকর্তা/সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৮ নভেম্বর, মনোনয়নপত্র বাছাইয়ের দিন ২ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৯ ডিসেম্বর এবং ভোটের দিন ৩০ ডিসেম্বর।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন